এলজি আনছে ১৬৩ ইঞ্চি স্ক্রিনের নতুন টিভি

১২ সেপ্টেম্বর, ২০২০ ১৫:৫৩  
এলজি এবার নতুন একটি টিভি আনছে। তবে এই টিভিটি কোনো সাধারণ টিভি হবেনা। কারণ হাই এন্ড এই এলজি ওএলইডি টিভিতে ১৬৩ ইঞ্চির স্ক্রিন থাকবে। এটি কোম্পানির প্রথম মাইক্রোএলইডি প্যানেলের স্মার্ট টিভি হবে। কোম্পানির তরফে জানানো হয়েছে, ম্যাগনেট দুর্দান্ত ছবির গুণমান এবং স্থায়িত্ব দেবে (। এটি আমেরিকা ও ইউরোপ সহ আরও কয়েকটি মার্কেটে শীঘ্রই পাওয়া যাবে। এলজি জানিয়েছে, মাইক্রোএলইডি তে ‘ব্ল্যাক কোটিং’ দেওয়া হবে। যা প্যানেলকে ধুলাবালি থেকে রক্ষা করবে। ম্যাগনেট কোম্পানির এলজি ওয়েবওএস সিস্টেমে চলবে। এতে আলফা এআই ইমেজিং প্রসেসর ব্যবহার করা হবে।